বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

নারী চিংড়ি শ্রমিকদের অধিকার  সচেতনতায় দল গঠন করল লিডার্স

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড় কুপোট গ্রামে সুভাষ মন্ডলের বাড়িতে ২৫ ফেব্রুয়ারি শনিবার ৩০ জন নারী চিংড়ি শ্রমিকদের অধিকার সচেতনতায় দল গঠন করেছে লিডার্স। প্রকল্পটি লিডার্স এর বাস্তবায়নে, স্থানীয় সহযোহিতায় বিন্দু নারী উন্নয়ন সংগঠন ও অক্সফাম এর অর্থায়নে নারী চিংড়ি শ্রমিকদের একত্রিত করতে, তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে এবং তাদের ক্ষমতায়ন করতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা চিংড়ি উৎপাদনের জন্য বিশেষ ভাবে সুপরিচিত। চিংড়ি উৎপাদনের সকল স্তরে অত্র অঞ্চলের নারী শ্রমিকদের বিশেষ অবদান রয়েছে অথচ তারা সেখানে কাজ করে নানা রকম বৈষম্যের স্বীকার হয়। নারী শ্রমিকদের এই বৈষম্য নিরসনে ও তাদের ক্ষমতায়নের পাশাপাশি শোভন কাজের পরিবেশ তৈরি করার জন্য লিডার্স “বাংলাদেশে সুশীল সমাজের এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন”প্রকল্পটি বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে। প্রকল্পটির উদ্দেশ্য হল- সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি খাতে নারী শ্রমিকদের অধিকার এবং শালীন কাজের পরিবেশ দাবি করার জন্য তাদের জোট গঠনের মাধ্যমে ক্ষমতায়ন করা।

উক্ত দল গঠন অনুষ্ঠানে আটুলিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য জনাব রেনুকা রাণী মন্ডল ও  শিক্ষক প্রনব কুমার মন্ডল উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম অফিসার মোঃ শফি কামাল, কমিউনিটি মোবিলাইজার সাধনা রাণী বৈদ্য, শিরিন সিমা ও শিরিনা আক্তার প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!