শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ড. শেখ ফজলুল করিম সেলিমের পক্ষ থেকে সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ টিন—রড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর সাবেক মেয়র কাজী লিয়াকত আলী (লেকু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। সোমবার (৩০ জানুয়ারি) সকালে শহরের নতুন বাজার রোডের সাইফুল ট্রেডার্সে আয়োজিত এ অনুষ্ঠানে দেড় হাজার মানুষের হাতে এ কম্বল তুলে দেওয়া হয়। এর আগে শেখ সেলিম এমপি’র পক্ষে বিভিন্ন ইউনিয়নে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, থানা আওয়ামী লীগের মো. ইমরান মোল্লা, মো. ফেরদৌস আলম, যুবলীগ নেতা শফিকুল হক সজিব, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান নাজিব হোসেন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!