রঘুনাথ খাঁ, জ্যেষ্ঠ প্রতিবেদক:
চার মাসের অন্তঃস্বত্বা স্ত্রী তাসলিমা খাতুনকে জবাই করে হতা মামলার আসামী সাদ্দাম হোসেনকে জনতা মঙ্গলবার (১৭ নভেম্বর ‘২৬) রাত ৮টার দিকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে। বুধবার (১৮ নভেম্বর ‘২৬) বিকেলে সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সাদ্দাম হোসেন সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাঁড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে।
সাতক্ষীরা সদর উপজেলার উত্তর দেবনগর গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী সুরমা খাতুন জানান, তার বোন ফাতেমা খাতুনের ছেলে সাদ্দাস হোসেন গত ১৬ মে দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার স্ত্রী তাসলিমা খাতুনকে ঘরের মধ্যে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। গত ১৩ নভেম্বও রাতে সে বাড়িতে এসে পরদিন সকাল ৯টা পর্যন্ত বাড়িতে থেকে তার মায়ের ফোন নিয়ে তার বাড়িতে চলে আসে। তখন তিনি ওই ফোনটি নিয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে বলেন। বিষয়টি তার ছোট বোন নাজমার মাধ্যমে বড় বোন ফাতেমাকে অবহিত করেন। ফাতেমা বিষয়টি মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেনকে অবহিত করেন। শাহাদাৎ হোসেন আসামী সাদ্দাম হোসেন বাড়িতে এলে তাকে অবহিত করার জন্য বলেন।
সুরমা খাতুন আরো জানান, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে সাদ্দাম তার বাড়িতে এসে ভাত চায়। ভাত খাওয়ার একপর্যায়ে সে তার স্ত্রীকে হত্যা করে অন্যায় করেছে মর্মে জানালে সে ভাতের থালা ছুঁড়ে ফেলে পার্শ্ববর্তী মসজিদের পাশে চলে যায়। এ সময় তিনি বিষয়টি সাদ্দামের মাকে অবহিত করলে তিনি পুলিশকে খবর দিতে বলেন। একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে সাদ্দামকে রাত ৮টার দিকে আটক করে গলধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সাদ্দামের স্বজনরা জানান, কয়েক বছর যাবৎ সাদ্দাম (৪০) হিজবুত তাহদি’র সক্রিয় কর্মী।
ফাতেমা খাতুন জানান, তার ছেলে সাদ্দাম বাড়িতে অবস্থান করলেও তাকে ধরার জন্য পুলিশ ১৩ নভেম্বর রাত ১২টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত কোন আগ্রহ দেখায়নি। ১৫ নভেম্বর সাদ্দামের অবস্থান সম্পর্কে উপ-পরিদর্শক শাহাদাৎকে জানানো হলে তিনি সাদ্দাম বাড়িতে এলে তাকে জানানোর পরামর্শ দেন। একপর্যায়ে তার বোন সুরমা, ভগ্নিপতি মফিজুল ইসলাম ও দেবনগরবাসির সহযোগিতায় সাদ্দামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, সাদ্দামকে মঙ্গলবার রাতে দেবনগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান, সাদ্দামকে বুধবার বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে হাজির করানো হয়। এ সময় সে তার স্ত্রী তাসলিমা খাতুনকে কেন ও কিভাবে কিভাবে জবাই করে হত্যা করেছে তা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।










