রবিবার, ১০ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল সকল শহীদের প্রতি গার্ড অফ ওনার প্রদান করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন, সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবু হোসেন প্রমুখ।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার শুরুতে আমন্ত্রিত অতিথিগণ সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিটের নিরবতা পালন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!