বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

কপোতাক্ষ নদের উপ ব্রীজ নির্মাণের দাবিতে তালায় মানববন্ধন

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২১৬ বার পড়া হয়েছে

দক্ষিণ খুলনার বাণিজ্য নগরী কপিলমুনি-তালার কানাইদিয়া কপোতাক্ষ নদের উপর অনতিবিলম্বে ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় তালার জালালপুর ইউনিয়ন বাসীর আয়োজনে কানাইদিয়া খেয়াঘাট প্রান্তে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন ।

মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইউপি সদস্য শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। মাষ্টার আজিজুর রহমানের পরিচালনায় মানববন্ধনে  বক্তব্য রাখেন আনন্দ কুমার পাল, ইউপি সদস্য আমজাদ হোসেন, মাওলানা আব্দুস সোবহান, হাফেজ রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ দিনের প্রাণের দাবি তালার কানাইদিয়া কপিলমুনি সংযোগ সেতু চাই। জালালুপুরের ১০ টি গ্রামের কৃষকের শস্য বিক্রি হয় কপিলমুনি, এ অঞ্চলের অনেক ছেলে মেয়ে কপিলমুনি স্কুলে লেখা পড়া করে, জরুরি অবস্থায় রোগীদের কপিলমুনি হাসপাতালে নিয়ে যেতে হয়, কিন্ত এই নড়বড়ে বাঁশের সেতু দিয়ে নিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ব্রীজটি এখন সময়ের দাবি হয়ে পড়েছে। বক্তারা ব্রীজটি দ্রুত নির্মাণের দাবিতে সংসদ সদস্য, প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!