শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত 

আর্জেন্টিনার পতাকা নিয়ে তালায় সমর্থকদের শোভাযাত্রা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় আর্জেন্টিনার প্রায় ৫০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার ফ্যানস ক্লাবের সমর্থকরা।

শনিবার (১৯ নভেম্বর) সকালে পুরাতন তালা বি,দে সরকারি বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। আর্জেন্টিনার পতাকা হাতে ও জার্সি পরে সমর্থকরা শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রার উদ্যোক্তা হাবিবুর রহমান বলেন, আর্জেন্টিনা তাঁর প্রিয় দল, মেসি তাঁর প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে ৬০০ হাত লম্বা পতাকা বানিয়েছেন তারা।

শোভাযাত্রায় অংশ নেওয়া সাফায়েত গাজী, নয়ন ভদ্র, সুমন সরদার, ইমন হাসানসহ কয়েকজন জানান, ছোটবেলা থেকেই তাঁরা মেসির ভক্ত, আর্জেন্টিনার সমর্থক। তাই তাঁরা এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। সবার প্রত্যাশা, এবার বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।

আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত তাপস সরকার বলেন, ‘আমরা তালা আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সমর্থকরা প্রিয় দল আর্জেন্টিনাকে ভালোবেসে এই আমাদের এই আয়োজন। আমরা আশা করি এ বিশ^কাপও আর্জেন্টিনা ঘরে উঠবে। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শত সমর্থকরা অংশ নেয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!