বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি গোপালগঞ্জে শ্বশুরকে হ ত্যা র দা য়ে জামাতাকে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড  কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তীব্র জ্বালানি সংকটে ভোমরা স্থলবন্দর! আমদানি রপ্তানি ব্যাহত  দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে অ স্ত্র মা ম লা য় ডা কা ত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র

প্রতারকের কাছ থেকে টাকা উদ্ধার করে মালিকের কাছে ফেরত দিল সাতক্ষীরা জেলা পুলিশ

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

বিদেশ পাঠানোর নাম করে আতসাৎ করা ১ লাখ টাকা এক প্রতারকের কাছ থেকে উদ্ধার করে নিজ মালিকের কাছে ফেরত দিল সাতক্ষীরা জেলা পুলিশ।

রবিবার বিকালে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পুলিশ সুপার কার্যালয়ে উক্ত টাকার মালিক আবুল হোসেনের কাছে হস্তান্তর করেন। এরআগে ভুক্তভোগী আবুল হোসেনের সন্তানকে বিদেশ পাঠানোর নামে প্রতারক দেলোয়ার হোসেন গং তার কাছে মোট তিন লাখ ৬০ হাজার টাকা গ্রহন করেছে মর্মে পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই প্রতারকের কাছ থেকে উক্ত টাকার মধ্যে এক লাখ উদ্ধার করে তার কাছে ফেরত দেন।

জানা যায়, প্রতারকচক্রের হোতা দেলাওার হোসেনসহ তার সহযোগীরা পাটকেলঘাটা থানার ছোট কাশিপুর গ্রামের আবুল হোসেনের পুত্র মিটু শেখকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখালে তিনি (আবুল হোসেন) তার নিজ বসত বাড়ি বন্ধক রেখে তিন লাখ ৬০ হাজার টাকা প্রদান করেন। এরপর বসতবাড়ি হারিয়ে আবুল হোসেন এক পর্যায়ে তার বাড়ির পাশে নিজ গোয়াল ঘরে বসবাস শুরু করেন। পরে তিনি বুঝতে পারেন তিনি প্রতরনার শিকার হয়েছেন।

একপর্যায়ে তিনি সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার বিষয়টি আমলে নিয়ে তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেনের কাছে বিষয়টি তদন্তপুর্বক ব্যবস্থা নয়োর জন্য পাঠান। এরপর তিনি বিষয়টির সত্যতার পাওয়ার পর উক্ত প্রতারক দেলোয়ার হোসেনের কাছে ৩ লাখ ৬০ হাজার টাকার মধ্যে এক লাখ উদ্ধার করে পুলিশ সুপারের কাছে দেন। পুলিশ সুপার উক্ত টাকা আবুল হোসেনের কাছ হস্তান্তর করেন।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানন, অবশিষ্ট টাকা উদ্ধার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!