বিএনপি

বিএনপি নেতা আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় সাতক্ষীরায় জাসাসের দোয়া মাহফিল

দেশ টাইমস-
দেশ টাইমস- বিএনপি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাদ আসর সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়স্থ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর প্রধান কার্যালয়ে জেলা জাসাসের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা জাসাসের আহ্বায়ক ও সুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের আহ্বায়ক হাফেজ মো. সালমান কাদের, সদস্য সচিব মো. শাহদাত হোসেন, পৌর শাখার আহ্বায়ক সিরাজ আনোয়ার রাজ, সদস্য সচিব রাজু আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মিলন গাজী।

এ ছাড়া কালিগঞ্জ শাখার আহ্বায়ক মো. মুর্শিদ আলী গাজী, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, পাটকেলঘাটা থানা শাখার আহ্বায়ক শেখ সামিউল ইসলাম রুবেল, আশাশুনি শাখার যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন রাজা ও আমিরুল ইসলাম কামিনী, সুরুলিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. মফিজুল ইসলাম এবং সদস্য সচিব শেখ আব্দুর রাজ্জাকসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে অসুস্থ বিএনপি নেতা আবু জাহিদ ডাবলুর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং মানুষের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আহসানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের সভাপতি হাফেজ আমিনুর রহমান বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।