সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আকবর আলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল ইসলাম বাপ্পির নেতৃত্বে নবনিযুক্ত পিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ফুল দিয়ে অ্যাডভোকেট মো. আকবর আলীকে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহি, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাকফুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সান, আশাশুনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন, ছাত্রনেতা জাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অ্যাডভোকেট মো. আকবর আলীকে সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।










