সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর থানা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে তারেক মঞ্চ সাতক্ষীরা জেলা শাখা।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা নিউমার্কেট মোড়ের রক্সি সিনেমা হলের দ্বিতীয় তলায় জেলা জাসাসের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কমিটির তালিকা হস্তান্তর করা হয়।
তারেক মঞ্চ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মো. মনোয়ার মিয়া ও সদস্য সচিব মো. রফিকুল ইসলামের যৌথ স্বাক্ষরে কমিটিটি অনুমোদিত হয়।
নবগঠিত কমিটিতে মো. জাকির হোসেনকে আহ্বায়ক, মো. বেলাল হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. আরিফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন (জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক), মো. মনিরুজ্জামান (পৌর আহ্বায়ক), বাপ্পি, মো. হাবিবুল্লাহ, মো. জামির হোসেন, মো. মোমিন, মো. আব্দুর রউফ, মো. আমজাদ হোসেন, মো. ইয়াছিন আলী, মো. আবুল কাশেম, মো. ইব্রাহিম খান, মো. আবু মুছা, আলী হোসেন ও গোলাম হোসেন। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে মোট ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা নেতৃবৃন্দ বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করে সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তারেক মঞ্চের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তাঁরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে শ্যামনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।










