শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

গোপালগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক মতবিনিময় সভা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে ইকিউএমএস কনসাল্টিং লিমিটেড এবং বায়ু মন্ডলীর দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর সার্বিক সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৩ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো রাশেদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ৬৪ জেলা শহরে শব্দের মাত্রা পরিমাপ বিষয়ক জরিপ, নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের টিম লিডার অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, প্রকল্প সংশ্লিষ্ট তথ্য-চিত্র উপস্থাপনা করেন ৬৪ জেলা শহরে শব্দের মাত্রা পরিমাপ বিষয়ক জরিপ, নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের মাঠ সমন্বয়ক আব্দুল্লা আল নাঈম। ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান।

এসময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাংবাদিক মাহমুদুর রহমান, কাজী সেলিম নয়ন, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মো. উজ্জ্বল, পরিবহন সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!