রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল টিটিসি পরিদর্শনে বিএমইটি’র মহাপরিচালক

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩২২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল টিটিসি পরিদর্শন করেছেন বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) -এর মহাপরিচালক মো.শহিদুল আলম এনডিসি।

আগামী বৃহস্পতিবার (২৮জুলাই) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সদ্যনির্মিত উক্ত প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার কথা রয়েছে। সেই লক্ষ্যে বিএমইটি -এর মহাপরিচালক মো.শহিদুল আলম শনিবার (২৩ জুলাই) সরেজমিনে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল টিটিসি পরিদর্শনে আসেন। নির্মাণাধীন অবকাঠামো পরিদর্শন শেষে তিনি এ প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন, গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী দীপক চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!