রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

“নিরাপদ মাছে ভরবো দেশ…বঙ্গবন্ধুর বাংলাদেশ” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৩ জুলাই) গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ (২৩- ২৯ জুলাই) অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী বলেন, ” নিরাপদ মাছে ভরবো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এ প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও তিনি মৎস্য সম্পদ রক্ষার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ অব্যাহত রেখেছেন বলে জানান।

এসময় জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা আসলাম হোসেন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!