বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

উৎসব মুখর পরিবেশে বহুল প্রতীক্ষিত শ্যামনগরের নওয়াবেঁকি ফেরিঘাটের উদ্বোধন

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

উৎসব মুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকি ফরিঘাট। রবিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ ফেরিঘাটের উদ্বোধন করেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

সড়ক জনপদ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানজিল্লুর রহমান, সড়ক ও জনপদ খুলনার ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী আজম শেখ, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আখতার হোসেন প্রমুখ।

সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন জানান, পাঁচ কোটি টাকা ব্যয় এ ফেরিঘাটের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে মূল ফেরি ঘাট আড়াই কোটি টাকা ব্যয় হয়েছছ এবং পদ্মপুকুর ইউনিয়নের পার রাস্তার কাজের জন্য আড়াই কোটি টাকা ব্যয় করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এক সময় অসুস্থ মানুষ নৌকায় এই নদী পার হতে গিয়ে এখানে মারা গেছেন। অনেক গভবর্তী মায়েরা নৌকায় সন্তান প্রসব করেছেন। পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের মানুষর যাতায়াতের ভোগান্তি দুর করতে এ ফেরির ব্যবস্থা করেছে সরকার।

বক্তারা আরো বলেন, উন্নয়নের সরকার আওয়ামীলীগ সরকার। সম্প্রতি পদ্মাসেতুর উদ্বোধন করে জননত্রী শেখ হাসিনা সেটি প্রমান করেছেন। আজ শ্যামনগর উপজেলা থেকে বিছিন্ন থাকা দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরর মানুষের যাতায়াতের জন্য এই ফেরি উদ্বোধন করা হয়েছে। এখানে ফেরি উদ্বোধন হওয়ায় পদ্মপুকুর, গাবুরা, আশাশুনির প্রতাপনগর সহ খুলনা জেলার কয়রাসহ খুলনা জেলার মানুষের সাথে যোগাযোগ স্থাপন হবে। ফলে পাল্টে যাবে এ অঞ্চলের অর্থনীতি এবং মানুষের জীবন যাত্রার মান। মানুষের সময় ও অর্থ দুটাই বাঁচবে। থাকব নিরাপত্তা। বক্তারা এই সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে ফেরির সুষ্ঠু ব্যবহার করতে জনসাধারনের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সর্বপ্রথম টোল দিয়ে গাড়ী পার করে পদ্মপুকুর ইউনিয়ন পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্যসহ অতিথিবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!