রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

শ্যামনগরে সিবিও ও ইয়ুথ গ্রুপের সদস্যদের স্কীল ট্রান্সফার ইভেন্ট ফর গ্রিন এন্টারপ্রাইজ বিষয়ক প্রশিক্ষন

✍️রবিউল ইসলাম📝 শ্যামনগর প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে অক্সফ্যামের কারিগরী ও আর্থিক সহযোগিতায় সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে সিবিও ও ইয়ুথ গ্রুপের সদস্যদের স্কীল ট্রান্সফার ইভেন্ট ফর গ্রিন এন্টারপ্রাইজ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬জুন) সকালে শ্যামনগরের আড়পাংগাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষনে সিবিও ও ইয়ুথ গ্রুপের সদস্যরা তাদের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তারা এন্টারপ্রাইজ করার জন্য তাদের এলাকার পরিবেশ উপযোগী ভার্মি কমপোষ্ট, বিভিন্ন রকম নার্সারি, কুল, ড্রাগন, কদবেল, এলোভেরা, নারিকেল, কলা, সজিনা চাষের পরিকল্পনা করেন। এছাড়া ওয়াপদা বনায়ন করার জন্য সকলে সিদ্ধান্ত গ্রহন করেন। প্রশিক্ষনে সিবিও হতে নির্বাচিত নারী ইউপি সদস্য রেনুকা মন্ডল উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষনটি সার্বিকভাবে পরিচালনা করেন বুড়িগোয়ালিনী উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন ও আটুলিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেন, সুশীলন প্রতিনিধি শহীদুল ইসলাম ও দিবাকর ঘোষ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!