সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার মাসিক উপজেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) বাদ মাগরিব কলারোয়া উপজেলা জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ ও অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু ও মাওলানা রুহুল কুদ্দুস, অফিস সম্পাদক জাহিদ হাসান মিঠু, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আবু আব্দুল্লাহ, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী এবং অধ্যাপক ইউনুস আলী বাবুসহ উপজেলা সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।
বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলদের করণীয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।








