বিনোদন

ভাইরাল হওয়া মালদ্বীপের ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তার অভিনয় জীবনে এ পর্যন্ত চার শতাধিক নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘অবুঝ মন’ নাটকের মাধ্যমে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া এই অভিনেত্রী ‘এটা আমাদেরই গল্প’ নাটকে মেহেরীন চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। ২০১৮ সালে মডেলিং দিয়ে যাত্রা শুরু করা এই তারকা বর্তমানে শোবিজ অঙ্গনের চর্চিত মুখ। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তাকে প্রায়ই নানা গুঞ্জনের মুখোমুখি হতে হয়। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ নাটক ২০২০ সালে প্রচার হয়। তারপর অনেক দিন কেটে গেলেও টুঁ-শব্দ করেননি এই অভিনেত্রী।

গত জুন মাসে মালদ্বীপে ভ্রমণের সময় কেয়া পায়েলের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। সেই ভিডিওতে তাকে এক যুবকের মুখে খাবার তুলে খাওয়াতে দেখা যায়, যা দ্রুত অন্তর্জালে ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন চুপ থাকলেও সম্প্রতি একটি পডকাস্টে এসে কেয়া পায়েল তার অবস্থান পরিষ্কার করেন। পডকাস্টের সঞ্চালক মালদ্বীপের সেই ঘটনার বিষয়ে প্রশ্ন তুললে অভিনেত্রী বলেন, “আমি জানতাম এই প্রশ্নটি আমাকে করা হবে।” ভিডিও থেকে ছবির স্ক্রিনশট নেওয়া হয়েছে। এ আলাপচারিতায় মালদ্বীপের বিষয়টি জানতে চাওয়া হয়। পরবর্তীতে গানের ভিডিওতে কাজ করতে গিয়ে নাট্যনির্মাতাদের নজরে পড়েন। কেয়া পায়েল বলেছিলেন, “বিয়ে মানে, আমি সারাজীবন একজন মানুষের সঙ্গে থাকব, যে মানুষটার সঙ্গে বুড়ো হবো।

ভিডিওর ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে কেয়া পায়েল বলেন, তিনি সেখানে ‘টাইকন’ নামক একটি হোটেল ও রিসোর্টের প্রমোশনের কাজে গিয়েছিলেন। সেই সফরে তার সঙ্গে বন্ধু ও তার স্ত্রীও ছিলেন। তিনি আরও বলেন, “সবারই ব্যক্তিগত জীবন থাকে। কাজের জায়গায় কাজ করি, কিন্তু ব্যক্তিগত জীবন আলাদা রাখাই শ্রেয়। মানুষ যখন এটি নিয়ে ভিত্তিহীন প্রশ্ন তোলে তখন ভালো লাগে না।” এতে কেয়ার সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান।

মালদ্বীপের ঘটনাকে কেন্দ্র করে অনেকে নিজেদের ইচ্ছেমতো গল্প তৈরি করেছেন বলে দাবি করেন অভিনেত্রী। তিনি বলেন, “আমি দর্শকের জন্যই কাজ করি। দর্শকরা যখন কাজের প্রশংসা করেন তখন খুব ভালো লাগে। কিন্তু ওই ঘটনার ক্ষেত্রে দেখেছি অনেকেই বাস্তবতা না জেনে নিজেদের মতো করে গল্প বানিয়ে নিয়েছেন।”

প্রেম ও বিয়ে নিয়েও অতীতে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। অন্য একটি পডকাস্টে তিনি জানিয়েছিলেন, বিয়ে মানেই সারাজীবনের সঙ্গী নির্বাচন, যেখানে তার অবস্থান থাকবে বাবা-মা বা ভাই-বোনের মতোই গুরুত্বপূর্ণ। কেয়ার মতে, “আমার জীবনসঙ্গী যদি আমার জীবনে আসে, তবে তা লুকানোর কোনো কারণ নেই। বিয়ের সৌন্দর্য হলো সবাইকে জানানোর মধ্যে, আর প্রেম সুন্দর গোপনে রাখার মধ্যে।” সেই মানুষটা আমার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, কেয়া পায়েলকে সম্প্রতি চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে ‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামের একটি ওটিটি কনটেন্টে দেখা গেছে। ক্যারিয়ারের শুরু থেকেই মিউজিক ভিডিও ও নাটকে নিয়মিত কাজ করে আসা এই অভিনেত্রী তার কাজের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন অব্যাহত রেখেছেন।