ধর্ম ও ইসলাম

পুরাতন সাতক্ষীরা দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ উন্নয়নের ঢালাই কার্যক্রম উদ্বোধন

দেশ টাইমস-
দেশ টাইমস- ধর্ম ও ইসলাম ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

মাহবুবুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

পুরাতন সাতক্ষীরা দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ উন্নয়নের ঢালাই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১৪ ই নভেম্বর ২০২৬ সকাল ৯ টার সময় দারুস সালাম মসজিদ কমিটির সভাপতি শেখ আব্দুল কাদের ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ঢালাই কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহির ডাবলু।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ কমিটির উপদেষ্টা শেখ শফিউল বারি চান্দু, মসজিদ কমিটির সহ-সভাপতি রফিকুল আলম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, কমিটি সেক্রেটারি আলহাজ্ব ডাক্তার রফিকুল আলম, কোষাধাক্ষ আনোয়ার হোসেন মেজ, সদস্য শেখ আব্দুর রহিম আরজসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ মুসল্লী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব ও সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার মহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান।