শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

গবেষণা ও সাংবাদিকতায় ভারতে সম্মাননা পেলেন মুশাররফ: ওজাব’র অভিনন্দন

✍️তরিকুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ-ভারত দু’দেশের সৌহার্দ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন তুলে ধরে গবেষণা ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ‘আরশি কথা’ সম্মাননা পেয়েছেন কলকাতা টিভির বাংলাদেশ ব্যুরো’র সিনিয়র রিপোর্টার, বার্তা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক ও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুশাররফ হুসাইন।

মুশাররফের এই সাফল্যে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সংস্থা অভিনন্দন জানিয়েছেন।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেস ক্লাব মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ ও অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে আগরতলা পৌরসভার মেয়র দীপক মজুমদারসহ অতিথিরা এ সম্মাননা পদক তুলে দেন। ভারতের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘আরশি কথা’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাকে এ সম্মাননাপত্র দেওয়া হয়।

আরশি কথার গ্লোবাল ফোরামের উপদেষ্টা ড. অশীষ কুমার বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আগরতলা প্রেস ক্লাব সভাপতি সুবল কুমার দে, সাধারণ সম্পাদক প্রণব সরকার, আরশি কথার প্রধান সম্পাদক শান্তনু ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!