বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

কক্সবাজারের সাহসী সাংবাদিক ফরিদুল  মোস্তফা অবশেষে কারামুক্ত হলেন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ১৩৫১ বার পড়া হয়েছে

দীর্ঘ ১১ মাস ৫ দিনপর কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফা কারামুক্ত হলেন। সন্ধ্যা ৬টার দিকে তিনি কক্সবাজার কারাগার থেকে বের হন। এ সময় স্ত্রীপুত্র, সহকর্মী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টেকনাফের বহিস্কৃত ওসি পদীপের নির্দেশে টেকনাফ থানায় দায়ের করা শেষ চাঁদাবাজির মামলায় সাংবাদিক ফরিদুল মোস্তফাকে আজ বৃহস্পতিবার সকালে জামিন দেন আদালত। কক্সবাজারের যুগ্ম দায়রা জজ ১ম আাদালত নির্যাতিত ফরিদুল মোস্তফাকে জামিন প্রদান করেন।

সাংবাদিক ফরিদুল মোস্তফা টেকনাফের বহিষ্কার ওসি প্রদীপের বিরুদ্বে মাদক নির্মূলের আড়ালে বিচারবহির্ভূত হত্যা ও চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন সময় সংবাদ পরিবেশ করেছিলেন। যার কারনে ওসি প্রদীপ সাংবাদিক ফরিদুল মোস্তফাকে ঢাকা থেকে ধরে এনে মাদক,অস্ত্র ও চাঁদাবাজির ৬ টি মিথ্যা মামলায় জড়িত করে ও শারীরিক নির্যাতন করে ।

ইতিমধ্যে ৬টি মামলা থেকে সে জামিন লাভ করে। আজ চাঁদাবাজির শেষ মামলায় ফরিদ জামিন লাভ করে। ফলে আজ সাংবাদিক ফরিদুল মোস্তফা বিকালে জেল থেকে মুক্তি পান।

স্থানীয় সূত্রে প্রকাশ, গত ৬ জুলাই ২০১৯ সালে বহিস্কৃত ওসি প্রদীপের নির্দেশে টেকনাফের হ্নীলার দরগাপাড়ার মৃত তাজর মল্লুককে বাদী করে টেকনাফ থানায় জিআর ৫৭৭/১৯ চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কক্সবাজারের সভাপতি মিজানুর রশীদ মিজান জানিয়েছেন আজ আসামী পক্ষে মামলার জামিন শুনানী করেন এড.মোঃআব্দুল মান্নান, এড.আবুল কালাম ছিদ্দিকী, এড.রেজাউল করিম রেজা, এড.সাইফুদ্দিন খালেদ ও রবিন্দ্র দাস রবি প্রমূখ।

এদিকে সাংবাদিক ফরিদুল মোস্তফার ওপর বরখাস্তকৃত ওসি প্রদীপের নির্যাতনের ঘটনা সরকারকে পূণ:তদন্ত করে ন্যায় বিচারের দাবি করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরসহ নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানাগেছে, ফরিদ মোস্তফা শারীরিক ভাবে অসুস্থ রয়েছেন। সুস্থ্য হলে তিনি গণমাধ্যমের কাছে তার ওপর নির্যাতনের কাহিনী তুলে ধরবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!