বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

বশেমুরবিপ্রবি’র কম্পিউটার চুরি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সহকারী রেজিস্ট্রারের সংবাদ সম্মেলন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ১৩৮৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতি সম্প্রতি কম্পিউটার চুরির ঘটনায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী রেজিস্ট্রার এবং চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির সাবেক সদস্য ও সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম হীরার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি, জিএস, এজিএস সহ ছাত্র-ছাত্রী সংসদের সদস্যবৃন্দ।

 

এ সময় সাবেক ভিপি ও গোপালগঞ্জ পৌর কাউন্সিলর আতিকুর রহমান পিটু গণমাধ্যমকমীদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন। এর আগে তিনি বঙ্গবন্ধু’র স্মৃতি বিজড়িত কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম হীরা’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং কম্পিউটার চুরির ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের জোড় দাবি জানান।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি এস.এম. মাহমুদ, গাজী সিহাব উদ্দিন, আলিমুজ্জামান আলিম, মোঃ আব্দুল্লাহ আশিক জামান (উপল), মো.শরিফুল ইসলাম, নজরুল ইসলাম হীরা (সাবেক ভিপি ও বর্তমানে বশেমুরবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার), সাবেক জিএস মিজানুর রহমান মিজান, শেখ ইব্রাহীম খলিল, আল হোসাইন মামুন, নিহার কান্তি বিশ্বাস, এস.এম.মারুফ রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো.নজরুল ইসলাম হীরা সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, চোর চক্রকে ধরার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য কতিপয় স্বার্থান্বেষী মহল সমাজে আমাকে হেয় করতে ফেসবুকে আমার বিরুদ্ধে আপত্তিকর, ভিত্তিহীন ও মনগড়া অপপ্রচার চালাচ্ছে। এছাড়া কম্পিউটার চুরির বিষয়টি ভিন্ন খাতে নিতে বিশ্ববিদ্যালয়ের একটি মহল অপচেষ্টা চালাচ্ছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!