শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

শুরুতে উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা সাধারণ কেয়ারটেকার মোঃ মুরতাজুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। ফিল্ড সুপার ভাইজার মুহাঃ আসাদুল্লাহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন, মডেল কেয়ারটেকার মোঃ মহিউদ্দিন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল গফফার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক হাফেজ মোঃ সিফাতুল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!