শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

কাশিয়ানী উপজেলায় বন্যার্তদের মাঝে নিরাপদ খাবার পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৫১২ বার পড়া হয়েছে

নদীমাতৃক বাংলাদেশের প্রায় সকল জেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে তলিয়ে গেছে মাঠ-ঘাট, ঘর-বাড়ি সহ বিভিন্ন স্থাপনা। দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল ইতোমধ্যেই বন্যার পানিতে তলিয়ে গেছে।

গোপালগঞ্জে বন্যাকবলিত মানুষের কষ্টের কথা বিবেচনা করে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র দিক নির্দেশনায়, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের নির্দেশে কাশিয়ানী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হোসেন নিজে উপস্থিত থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) কাশিয়ানী উপজেলার ফুকরা, ওড়াকান্দি, রাজপাট, হাতিয়াড়া, সিংগা, পুইশুর, বেথুরী ও নিজামকান্দি সহ মোট আট ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে অত্যাধুনিক পানি বিশুদ্ধকরণ মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে নিরাপদ খাবার পানি সরবরাহ করেন। সেই সাথে পানি নিতে আসা মানুষের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিনামূল্যে বিতরণ করছেন।

আগামীকাল বুধবার (২৬ আগস্ট) উপজেলার রাতইল, কাশিয়ানী, মহেশপুর, মাহমুদপুর, পারুলিয়া ও সাজাইল সহ মোট ৬ ইউনিয়নের বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে নিরাপদ খাবার পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিনামূল্যে বিতরণ করা হবে বলেও কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মিরান হোসেন মিয়া গণমাধ্যমকে নিশ্চিত করেন।

গোপালগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার গণমাধ্যমকে জানান, সেবামূলক এ কাজের তদারকিতে নিজ নিজ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীগণ সরাসরি মাঠপর্যায়ে নিয়োজিত রয়েছেন।

“যতোদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততোদিন পর্যন্ত বন্যাকবলিত মানুষের মাঝে তার দপ্তরের পক্ষ থেকে নিরাপদ খাবার পানি ও বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে”।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!