কালিগঞ্জ

রাত পোহালেই নাজিমগঞ্জ বাজারে ১৩টি পদের নির্বাচনে লড়ছেন ২৮জন, তবে তারুণ্য নির্ভর কমিটি চায় ভোটাররা

দেশ টাইমস-
দেশ টাইমস- কালিগঞ্জ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিবেদক:

রাত পোহালেই সেই কাঙ্ক্ষিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন। রঙিন ব্যানারের চাদরে ছেয়ে গেছে উপজেলা পরিষদ সহ আশেপাশের এলাকা। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন আজ।

শনিবার (১৪ ই নভেম্বর) সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অফিসার্স ক্লাবে। প্রার্থী আর নিজ নিজ সমর্থকরা এখন ভোটের মাঠে, প্রার্থীদের রঙিন ব্যানারে সুসজ্জিত উপজেলা মোড় থেকে শুরু সমস্ত নাজিমগঞ্জ মোকাম কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনকে ঘিরে সপ্তাহের সব দিন সকাল ৮টা হতে মধ্যরাত পর্যন্ত প্রাণ সঞ্চালতা পরিলক্ষিত হয়েছিল নাজিমগঞ্জ বাজারে। নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী কমিটির নির্বাচন ২০২৬ এর ১৩টি পদের বিপরীতে প্রিজাইডিং অফিসার ও নির্বাচন কমিশনার কমিটির নেতৃবৃন্দ ব্যালট পেপার ছাপানো এবং ভোটকে সামনে রেখে প্রশাসনিক কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করে ভোটকে সামনে রেখে সকল প্রস্তুতি প্রশাসনের সম্পন্ন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দিক নির্দেশনায় নিযুক্ত প্রিজাইডিং অফিসার ও আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডলের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনার বৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী সকল প্রার্থীদের নজরদারিতে রাখছে যাহাতে নির্বাচনে আচরণবিধি যেন কোনরকম লঙ্ঘন না হয়। পূর্ণাঙ্গ গণতান্ত্রিক পরক্রিয়ায় একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সকল ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। মোকামের সকল ব্যবসায়ীদের মাঝে দীর্ঘ ষোল বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আমেজে ভাসছে নাজিমগঞ্জের মোকাম। নির্বাচন পরিচালনা কমিটির নিরলস প্রচেষ্টায় পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হতে চলা নির্বাচন এখন অল্প সময়ের ব্যাপার।

১৩ টি পদের বিপরীতে প্রার্থীর মধ্যে সভাপতি পদে চার জন যথাক্রমে শেখ নাজমুল ইসলাম বাবু ছাতা প্রতীক, মোঃ মনিরুল ইসলাম আনারস প্রতীক, শেখ রফিকুল ইসলাম তালা চাবি প্রতীক, মোঃ আব্দুর রহমান চেয়ার প্রতীক। সহ– সভাপতি পদে ২টি পদের বিপরীতে ৩জন যথাক্রমে শেখ আহাদুজ্জামান চশমা প্রতীক, শফিকুল ইসলাম টোকন হরিণ প্রতীক, শেখ আবু তাহের মাছ প্রতীক, সাধারণ সম্পাদক একটি পদের বিপরীতে যথাক্রমে মোঃ রফিকুজ্জামান রুমি ঘোড়া পতিক, আমিনুর রহমান মুন্না, মোরগ প্রতীক। যুগ্ন সম্পাদক একটি পদের বিপরীতে ৩জন যথাক্রমে রবিউল ইসলাম মিন্টু, চাকা প্রতীক, মোঃ সিদ্দিকুল ইসলাম উড়োজাহাজ প্রতীক, মোঃ নুরুন্নবী আবু তরবারি প্রতীক। সাংগঠনিক সম্পাদক একটি পদের বিপরীতে তিনজন যথাক্রমে মোঃ শের আলী আপেল প্রতীক, মনিরুজ্জামান খান হাতুড়ি প্রতীক, শেখ সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীক।কোষাধক্ষ্য একটি পদের বিপরীতে দুইজন মোঃ রজব আলী দোয়া কলম, মোঃ মাহমুদুল্লাহ কলস প্রতীক। দপ্তর সম্পাদক একটি পদের বিপরীতে জোর প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন যথাক্রমে মোঃ ফারুক হোসেন সিলিং ফ্যান ও শেখ মনিরুল ইসলাম মিলন মোটরসাইকেল প্রতীক, প্রচার সম্পাদক একটি পদের বিপরীতে দুইজন যথাক্রমে শেখ সাইফুল ইসলাম গরুর গাড়ি, শেখ লুৎফর রহমান গোলাপ ফুল প্রতীক। নির্বাহী সদস্য চারটি পদের বিপরীতে ৭জন যথাক্রমে শেখ হাফিজুল ইসলাম কাঁঠাল প্রতীক, রাজু হোসেন বল প্রতীক, মোঃ আবুল হোসেন আম প্রতিক, নুরুজ্জামান খান দেয়াল ঘড়ি, মো: আরাফাত হোসেন রজনীগন্ধা, তামজীদ হোসেন মিঠু হাঁস পতীক, মোঃ ফিরোজ কবির মই প্রতীক নিয়ে নাজিমগঞ্জ মোকাম।

একটি সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে সহকারি অধ্যাপক মোঃ আনিসুর রহমান, শেখ শরিফুল ইসলাম, মোঃ জহুরুল হুদা, মোহাম্মদ মনিরুল ইসলাম,মোহাম্মদ তবিবুর রহমান খান, মোঃ সাইদুর রহমান ও তারিকুশ শারাফাত এবং উপদেষ্টা মন্ডলী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উক্ত নির্বাচনকে সফল করে উপজেলা বাসির উপহার দেওয়ার জন্য।