বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

গোপালগঞ্জে স্বল্পআয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জে ৮৯ হাজার পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সরকার ঘোষিত ২০ মার্চ থেকে দেশ জুড়ে প্রায় ১ কোটি স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কেবল মাত্র পারিবারিক কার্ডের মাধ্যমে তা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ লক্ষ্যে রোববার (২০ মার্চ) গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাজীর বাজারে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা। সকাল ১০টায় তিনি নিজে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ সূচনা করেন। দুই দফায় এ সকল পণ্যসামগ্রী পারিবারিক কার্ডের মাধ্যমে স্বল্পআয়ের মানুষের মাঝে বিক্রয় করা হবে বলে জানাগেছে। টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের প্রথম দিনে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক প্রতিটি পারিবারিক কার্ডধারী পরিবারের নিকট থেকে ৪৬০ টাকা নিয়ে ২ লিটার সয়াবিন তেল (২২০ টাকা), ২ কেজি মসুরের ডাল (১৩০ টাকা) ও ২ কেজি প্যাকেটজাত চিনি (১১০ টাকা) সরাসরি টিসিবির ট্রাক থেকে বিক্রয় করা হয়। কার্যক্রমের প্রথম দিনে ৫৪৫টি পরিবারের নিকট টিসিবির পণ্য বিক্রয় করা হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, ট্যাগ অফিসার, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, আহম্মেদ আলী খান, বুলবুল আলম বুলু, বাদল সাহা, সঞ্জয় বিশ্বাস, কে এম সাইফুর রহমান সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা করোনাকালীন সময়ে জেলায় পারিবারিক কার্ড প্রচলনের মাধ্যমে প্রতিটি পরিবারের নিকট সরকার প্রদত্ত করোনাকালীন সহায়তা পৌঁছে দিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেন। পরবর্তীতে এই পদ্ধতি ব্যাপক সমাদৃত হয়। অব্যবস্থাপনা দূরীকরণে এই আদলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পারিবারিক কার্ড তৈরি করে সেগুলোর মাধ্যমে সরকার প্রদত্ত ভর্তুকি মূল্যে টিসিবির বিভিন্ন দ্রব্যাদি বিক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!