শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনির গুনাকরকাটি খানকাহ্ শরীফে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ফাতেহা শরীফ সম্পন্ন

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া আজিজীয়া দরবার শরীফে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে দুইদিন ব্যাপী হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর ওরছ শরীফ এবং হযরত শাহ মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ফাতেহা শরীফ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

মঙ্গলবার সকালে আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুর রহীম নকশবন্দী মুজাদ্দেদী খুলনবী (রহঃ) এর জন্য খতমে কুরআন পাঠ ও ফাতেহা শরীফ শেষে সকাল ৯.১০ মিনিটে মানবজাতির কল্যাণ, সমৃদ্ধি, বিশ্বের সকল মানুষকে ইহকালে শান্তি ও পরকালে মাগফিরাত এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন, হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর আওলাদ হযরতুলহাজ্ব আল্লামা খাজা শফিক আহমদ (মাঃজিঃআঃ)। এসময় হযরত গাওছুল আজম খুলনবী (রহঃ) এর আওলাদবৃন্দ, বিভিন্নস্থান থেকে আগত হাক্কানী আলেম ওলামা, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, আখেরী মোনাজাতকে কেন্দ্র করে গুনাকরকাটি খানকা শরীফ এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্যের নগরীতে পরিণত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে মুরিদান, আশেকান ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দের আমিন, আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে খানকা শরীফ। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দু’হাত তুলে আমিন, আমিন ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে পরম করুনাময় আল্লাহু রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় মুসল্লিবৃন্দ আকুতি জানান। ফজরের নামাজের পরে মোনাজতে শরীক হওয়ার জন্য আসা মুসল্লীবৃন্দের চাপে খানকা শরীফসহ আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। পুরুষদের পাশাপাশি হাজার হাজার নারীরাও মোনাজাতে অংশ নিয়েছেন। মোনাজাত শেষে সকল মুসল্লীবৃন্দের মাঝে খানকা শরীফের খায়ের ও বরকত মিশ্রিত তাবারক বিতরণ করা হয়। তাবারক বিতরণ শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থান থেকে আসা মানুষ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা শুরু করে। এতে বাঁকা-দরগাহপুর সড়ক ও আশাশুনি-সাতক্ষীরা সড়ক এবং সংযোগ সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনীকে এই যানজট নিরাসনে কঠোর পরিশ্রম করতে দেখা গেছে। অন্যদিকে ওরছ ও ফাতেহা শরীফের প্রথম দিনে সোমবার রাতে আগত ভক্ত, মুরিদান ও মুসল্লীদের হেদায়েত এর উদ্দ্যেশে দেশের বিভিন্ন খ্যাতিমান আলেম ওলামা বক্তব্য রাখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!