তালা

তালায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশ টাইমস-
দেশ টাইমস- তালা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

গাজী জাহিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যুবলীগ ও ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) সকালে তালা উপজেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মিছিলটি তালা উপ-শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমানের সভাপতিতত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক সাইদুর রহমান সাঈদ, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।