শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগরের কমিটি গঠন:  উজ্জল দত্ত সভাপতি ও বিশ্বজিৎ মন্ডল সম্পাদক

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্যামনগর বাজারে জুয়েলার্স সমিতির কার্যালয়ে বাজুস শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বিকাশ ঘোষ’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু। সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুস জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি রায় দুলাল চন্দ্র।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুস জুয়েলার্স সমিতি শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল হান্নান, বাংলাদেশ জুয়েলার্স সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি পরিতোষ কুমার দে, সাধারণ সম্পাদক ভৈরব দত্ত, বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন প্রমুখ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উজ্জল দত্তকে সভাপতি ও বিশ্বজিৎ মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট বাজুস শ্যামনগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে এই ৫ সদস্যের কমিটি ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি তৈরী করবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!