শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জ পারুলগাছা প্রগতি সংঘের আয়োজনে ৮ দলীয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ পারুলগাছা প্রগতি সংঘের আয়োজনে ৮ দলীয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে অনুষ্ঠিত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও বিষ্ণুপুর ইউঃ আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড এর সভাপতি মৃণাল কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিষ্ণুপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, পপুলার লাইফইন্স্যুরেন্সের সাতক্ষীরা ম্যানেজার রবিউল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক অসীম রায়, বিশিষ্ট সমাজসেবক শিক্ষক রেজাউল ইসলাম ঢালী, শিক্ষক দীপঙ্কর, শিক্ষক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আঃ সামাদ, সহযোগী প্রফেসর নারায়ন চক্রবর্তী।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হন ডিএমসি ক্রিকেট দল ও রানারআপ হন পিডিকে ক্রিকেট দল। সমগ্র টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মেহেদী হাসান বাবু। সহযোগিতায় ছিলেন মোঃ হাসান,মহাসিন হাজারী ও জাহিদ হোসেন।ধারা বর্ণনায় ছিলেন মো শাহজাহান আলী। টুর্ণামেন্টে পরিচালনা করেন আব্দুর রহমান ও শামীম হোসেন এবং স্কোরবোর্ডে দায়িত্বে ছিলেন তারিকুল ইসলাম ও রাসেল হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!