বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৮ দশমিক ৩ শতাংশ

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২৫৪ বার পড়া হয়েছে

সীমান্ত জেলা সাতক্ষীরায় আবারো বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা মারা যান।

মৃত দুই বৃদ্ধরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের মৃত রতন দেবনাথের পুত্র গনেশ দেবনাথ (৬৫) ও শ্যামনগর উপজেলার শ্রীফলকাটিা গ্রামের মৃত আব্দুল মোড়লের পুত্র মোহাম্মদ মোড়ল (৭০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত বুধবার (২৬ জানুয়ারী) ও বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭৯০ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১২৭ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬১ জন। যা শনাক্তের হার ৪৮ দশমিক ৩ শতাংশ।

এদিকে, সাতক্ষীরার প্রায় প্রতিটি ঘরে ঘরে দেখা দিয়েছে সর্দি, কাশি ও জ্বর। অধিকাংশ মানুষ কোন পরীক্ষা ছাড়াই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসইন শাফায়ত করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!