বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা: গ্রে প্তা র কৃ ত দুই আ সা মী কে রি মা ণ্ড শেষে আদালতে সাতক্ষীরায় শিশুদের সুরক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রা ণ গে ল তরুণের সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় স ড় ক দু র্ঘ ট না রো ধে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইউপি সদস্যের নেতৃত্বে শ্যামনগরে পুলিশের ওপর হা ম লা চালিয়ে আ সা মি ছি ন তা ই সাতক্ষীরায় অপ্রতিমসহ নি হ ত সকল শিশুর বি চা রে র দা বি তে প্র তি বা দ সমাবেশ সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল

কলারোয়ায় গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জনের নামে মামলা দায়ের, গ্রেপ্তার-৩

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪৭৯ বার পড়া হয়েছে

পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরার কলারোয়ায় ধারালো দা দিয়ে গৃহবধু মর্জিনা খাতুনকে কুপিয়ে হত্যার ঘটনায় চার জনের নামসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে নিহতের ভাই ফারুক হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এ মামলায় পুলিশ ইতিমধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছেন। এর আগে বুধবার দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিহতের বড় জা মর্জিনা খাতুন (৩৭), তার স্বামী ইমানুর রহমান ঝন্টু (৪৫) ও তার ছেলে জাহিদ হাসান (১৩)। তবে, এ মামলার অপর আসামী মর্জিনা খাতুনের মেয়ে আহত সোনিয়া খাতুন পুলিশ প্রহরায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত সকিনার সাথে তার বড় জা মর্জিনা খাতুনের ছাগল ফসল খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মর্জিনা ও তার ছেলে জাহিদ হাসান ধারালো দা দিয়ে তার মা সকিনাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাদের ঠেকাতে গিয়ে আহত হন নিহত সকিনা খাতুনের মেয়ে রোজিয়া খাতুন ও ঘাতক মর্জিনা খাতুনের মেয়ে সোনিয়া খাতুন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে মর্জিনা, তার স্বামী ইমানুর রহমান ঝন্টু ও তার ছেলে জাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে। আপর আসামী আহত সোনিয়া পুলিশ প্রহরায় বর্তমান চিকিৎসাধীন রয়েছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনীর উল গীয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় নিহতের ভাই ফারুক হোসেন বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনের নামে রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে এ মামলার প্রধান আসামীসহ তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!