মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আ’লীগের ৩, স্বত্তন্র ৭ জন চেয়ারম্যান প্রার্থী জয়ী

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৯০ বার পড়া হয়েছে

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ টি ও তালা উপজেলার একটিসহ মোট ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতিকের তিন জন ও বাকী ৭ জনস্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে জয়লাভ করেছেন।

এর মধ্যে শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামীলীগ ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী করেছে। অপরদিকে, তালা উপজেলার কুমরিা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জয়লাভ করেছেন।
বেসরকারীভাবে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গাজী আনিছুজ্জামান আনিচ, নুরনগর ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান বখতিয়ার আহমেদ, কৈখালীতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম, দ্বীপ ইউনিয়ন গাবুরায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জি এম মাসুদুল আলম, বুড়িগোয়ালীনি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত সমর্থিত হাজী নজরুল ইসলাম, রমজাননগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন, পদ্মপুকুর ইউনিয়নে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মোঃ আমজাদুল ইসলাম, আটুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ বিদ্রোহী আবু সালেহ, মুন্সিগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী অসীম কুমার মৃধা।

এদিকে, তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আজিজুর ইসলাম জয়লাভ করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!