শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কা‌লিগ‌ঞ্জে ডাঃ আঃ ওহাব এর উদ্যোগে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৮৮১ বার পড়া হয়েছে

বিজয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে ডাঃ আব্দুল ওহাব এর আয়োজনে সাতক্ষীরার কা‌লিগ‌ঞ্জে ৪ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার উত্তর শ্রীপুর ফুটবল মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা সিটি মেডিকেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান, কালিগঞ্জের কৃতিসন্তান ডাঃ আলহাজ্ব এস এম আব্দুল ওহাব। অনুষ্ঠানে উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক আলাউদ্দিন এর সভাপতিত্বে ও ‌রে‌ডিও নলতার উপস্থাপক শাহাদাৎ হোসেন সাজু’র সঞ্চালনায় বিশেষ অতিথি র বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল। আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস.এম, রবিউল ইসলাম, নব নির্বাচিত ইউপি সদস্য সাইদুর রহমান, বিশিষ্ঠ সমাজসেবক মনসুর আহাম্মেদ বিশ্বাস, শেখ মাসুদুল হক, সাবেক ইউপি সদস্য মমতাজ বেগম ও সাংবাদিক শাহাদাত হোসেন প্রমুখ। চার দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে নেংঙ্গি যুবসংঘ ক্রিকেট একাদশ, রানার্স আপ হয়েছে চাচাই যুবসংঘ ক্রিকেট একাদশ। খেলাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেছেন সাবু, শাকিল, শাহিনুর,সাইদুর, মাহিম প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!