বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

এক ফসলী কৃষি জমিকে দ্বো-ফসলীতে উন্নীত করতে লবন ও খরা সহনশীল ধানবীজ বিতরণ

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৮৩৫ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় লবনাক্ততা, অনিয়মিত বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে। বোরো মৌসুমে সেচের পানির স্বল্পতা সহ বহুবিধ সংকট কাটিয়ে কৃষি ব্যবস্থাকে টেকসই করার লক্ষ্যে ১৫ ডিসেম্বর (বুধবার) লিডার্স এর আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী, ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নে ২৮৩ জন কৃষকের মাঝে ২৮৩০ কেজি লবন ও খরা সহনশীল ব্রি-৬৭ ধান বীজ বিতরণের শুভ উদ্বোধন হয়।

এই বোরো মৌসুমে লিডার্স সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি ও খুলনা জেলার কয়রা উপজেলায় মোট ৪৬৩ জন কৃষককে ৪,৬৩০ কেজি লবন ও খরা সহনশীল ব্রি-৬৭ ধান বীজ বিতরণ করা হচ্ছে।

উক্ত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. এনামুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার এস. এম. মনোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন,“ধান বিতরণের পরে মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও লিডার্স এর কর্মকর্তাদের মনিটরিং করতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার ইচ্ছা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।  এজন্য উপকূলীয় এলাকায় লবন সহনশীল ধান বীজ আরও বেশি বিতরণ করা প্রয়োজন।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!