রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জে ২দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডাঃ আফম রুহুল হক এমপি (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৭১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর বাস্তবায়নে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে দুই দিন ব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন, ফ্যাস্টুন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিজ্ঞান প্রযুক্তি ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব ডাঃ আ, ফ, ম রুহুল হক।

কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) রোকনুজ্জামান বাপ্পী, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি নরীম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, বিসিএসআইআর এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর সানজিদা মুস্তাকী, বিসিএসআইআর এর প্রিন্সিপাল অফিসার সুজিত কুমার বণিক, বিসিএসআইআর এর সিনিয়র সাইন্টিফিক অফিসার মোহাম্মদ সাকিরুল ইসলাম, মোতালেব হোসেন , কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য অফিসার নাজমুল হুদা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।

এর আগে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন।

বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের স্কুলের ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী বিষয়ের উপর ষ্টল নিয়ে বসেন। স্টলে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের মধ্য থেকে অধিকতর গুরুত্বপূর্ণ মুল্যায়ন করে পৃথক তিনটি স্টলকে পুরুষ্কৃত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!