বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

সাতক্ষীরায় কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংগঠন ব্রাকের সহযোগীতায় ও এফএনবি এর আয়োজনে সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা এনজিও সমম্বয় সভার সমম্বয়কারী জি,এম মনিরুজ্জামানর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

উন্নয়ন কর্মী মুছা করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা মৎস্য অফিসার মোঃ আনিছুর রহমান প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন, সদর থানা অফিসার ইনচার্জ (ভার) মোঃ বাবুল আক্তার, সমাজসেবা অধিদপ্তরর সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ।

কর্মশালায় এ সময় বিভিন্ন এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। জেলায় এনজিওদের টোটাল কার্যক্রমের চিত্র, চ্যালেঞ্জ সমূহ এবং সরকারের কাছে এনজিওদের প্রত্যাশাগুলো তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ব্য্রাকের জেলা প্রতিনিধি এ,ক,এস আশরাফুল মোশরুদ।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, করোনা মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা ছিল চোখ পড়ার মতো। সরকারের পাশাপাশি তারা রুরাল লেবেলে গিয়ে মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়েছে। এজন্য এনজিওদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন বর্তমান বিশ্ব থেকে করোনা ভাইরাস এখনো চলে যাইনি। বিশ্বের অনেক দেশে আবারো করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে সেকারনে তারা লকডাউনের উদ্যোগ নিয়েছে। এজন্য তিনি সাতক্ষীরা বাসী সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান করেন। বিশেষ করে সকলকে সবসময় মাস্ক পরতে হবে উল্লেখ করে বলেন সরকারী-বেসরকারী অফিসে মাস্ক ছাড়া কেউ সেবা পাবেনা এটা বাধ্যতামূলক এটা বেশি বেশি প্রচার করতে হবে। এছাড়া তিনি বলেন যারা এখনও টিকার জন্য রেজিষ্ট্রেশন করেননি তাদেরকে রেজিষ্ট্রেশনের জন্য উদ্বুদ্ধ করতে হবে তারা যেন দ্রুত টিকার রেজিষ্ট্রেশন করেন। গত দু’বছর সরকারকে সহযোগীতা করার জন্য সকল এনজিওদের ধন্যবাদ জানিয়ে সবাইকে কোভিড-১৯ মোকাবেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে সমম্বয় করে কাজ করতে আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!