রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরে “শিশু সুরক্ষা, যৌন হয়রানী, শোষন ও নিপীড়ন প্রতিরোধ বিষয়ক রিফ্রেসার্স সেশন” অনুষ্ঠিত

✍️রবিউল ইসলাম 🔏শ্যামনগর প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে

অক্সফামের কারিগরি ও আর্থিক সহযোগীতায় ও সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে শ্যামনগরের আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের সিবিও লিডার ও ইয়ুথ লিডারদের উপস্থিতিতে “শিশু সুরক্ষা, যৌন হয়রানী, শোষন ও নিপীড়ন প্রতিরোধ বিষয়ক রিফ্রেসার্স সেশন” অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংগাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ও রোববার (২৩ ও ২৪ অক্টোবর) দুটি পৃথক ব্যাচে এ রিফ্রেসার্স সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশন পরিচালনা করেন সুশীলন রিকল-২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেন। এসময় তিনি শিশু সুরক্ষা,ছশিশু নির্যাতন, শিশু অধিকার, শিশু সুরক্ষা আইন, শিশু স্বাস্থ্য, বিভিন্ন হেল্প লাইন, শিশু শ্রম, শিশু পাচার, পথ শিশু, বাল্য বিবাহ রোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া তিনি প্রতিবন্ধী ধরন, প্রতিবন্ধী দের সেবা, সহায়তা, ভাতা, কার্ড, সার্টিফিকেট বিষয়ে সকলকে অবহিত করেন। সবশেষে তিনি সকলকে শিশু নির্যাতন বন্ধ, বাল্যবিবাহ রোধ, প্রতিবন্ধীদের সর্বক্ষেত্রে অন্তর্ভূক্তিকরন বিষয়ে আলোচনা করেন। উক্ত সেশনে সিবিও ও ইয়ুথ লিডারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সকলকে অবহিত করেন। সেশন পরিচালনায় সার্বিক সহযোগীতায় ছিলেন রিকল-২০২১ প্রকল্পের এফ এফ দিবাকর ঘোষ, মীর হাছিবউল্যাহ ও শহীদুল ইসলাম প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!