বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার আয়োজনে মানব পাচার প্রতিরোধে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

✍️শাহিদুর রহমান ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার আয়োজনে অগ্রগতি সংস্থার ট্রনিং সেন্টারে ১৭-১৮ অক্টোবর-২০২১ দুইদিন ব্যাপী ১৯ জন অংশগ্রহণকারীর মধ্যে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।এই প্রকল্পটিতে অর্থায়ন করেছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এস ডি সি) এবং সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল।

প্রশিক্ষণটি উদ্বোধন করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

এই প্রশিক্ষণটি গ্রহণ করে ১০ জন পুরুষ ও ৯ জন নারীর নিজেদের দক্ষতার উন্নয়ন ঘটেছে।পাশাপাশি আশ্বাস প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীর দায়িত্ব ও কার্যক্রম , স্বেচ্ছাসেবা, মানবপাচার সারভাইভার চিহ্নিতকরণ, নিরাপদ অভিবাসন, নেট ওয়ার্কিং ও এ্যাডভোকেসী, সিটিসি, রেফারেল জন সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, কমিউনিটি ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অনুষ্ঠান সঞ্চালন, সারভাইভার পুন: একত্রিকরণ এ মানব পাচার প্রতিরোধে কমিউনিটি সম্পৃক্তকরণ বিষয়গুলো জানতে পেরেছে এবং তারা একটি কর্ম পরিকল্পনা তৈরী করেন।

দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণটি পরিচালনা করেন অত্র প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জী, মনিটরিং এ্যান্ড ডকুমেন্টশন অফিসার মিনহাজ শাহরিয়ার, কাউন্সেলর সিরাজুম মনিরা, মৌসুমী ফেরদাউস, সোস্যাল মোবিলাইজার ধনন্জয় পরমান্য ও নিতাই সেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!