রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরে জিসিএ প্রকল্পের আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২১ উদযাপন

✍️রবিউল ইসলাম 🔏শ্যামনগর প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে “উপকূলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের, জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ” র্শীষক প্রকল্পের (যা জেন্ডার-রেসপন্সিভ কোস্টাল এডাপ্টেশন বা জিসিএ নামে পরিচিত) উদ্যেগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২১ উদযাপন করা হয়।

“ঘরের কাজ করি সবাই, দুর্যোগে নারীর ঝুঁকি কমাই” এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে (১২ অক্টোবর) ২০২১ এ দিবসটি উদযাপন করা হয় শ্যামনগর উপজেলা আডিটেরিয়ামে। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতিসংঘের ঘোষিত দিন যা মূলত খাদ্য উৎপাদনে গ্রামীণ নারীদের যে বিশাল অবদান তাঁর স্বীকৃতিস্বরূপ পালন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, গ্রীন ক্লাইমেট ফান্ড এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর সহযোগিতায় জিসিএ প্রকল্পে বৃষ্টির পানি সংরক্ষণের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে উপকূলীয় নারীর কাজের ভার কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে, তাঁর বেঁচে যাওয়া সময়কে জলবায়ু সহনশীল জীবিকায় কাজে লাগিয়ে তাঁর আয় বাড়ানোর জন্য সহযোগিতা করা হচ্ছে এবং সে সাথে তার জীবিকা সংশ্লিষ্ট সকল অর্জন যাতে দুর্যোগে নষ্ট না হয়ে যায় তার জন্যে সময়মত পূর্ব সতর্কবার্তা প্রাপ্তির ব্যবস্থা করা হচ্ছে । গত ৮ মার্চ ২০২১ আন্তর্জাতিক নারী দিবসে জিসিএ প্রকল্পের পাঁচটি উপজেলায় ১০১ টি ওয়ার্ডে ১০১ টি বাড়িতে মাঠপর্যায়ের কর্মীগণ সংক্ষিপ্ত আলোচনার অবতারণার জন্য নারী-পুরষের মধ্যে ঘরে কাজের অদল-বদলের একটি চর্চা ঘটিয়েছিলেন। এই চর্চার শেষে বিশেষ করে পুরুষরা যার যার মতো করে কিছু প্রতিজ্ঞাও করেছিলেন। পরিবারগুলোতে সমতার চর্চায় আচরণগত পরিবর্তন আনার জন্য এবার ফিরে দেখার অনাড়ম্বর আয়োজন পাঁচ উপজেলায় করা হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২১ পালন উপলক্ষ্যে।

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস যেহেতু প্রায় একই সময়ে এবং দুটিই জাতিসংঘের ঘোষিত দিন সে জন্যে দুটি দিবসই একত্রে ১২ অক্টোবর, ২০২১ উদযাপন করা হয়েছে। জিসিএ প্রকল্পের লিঙ্গ সংবেদনশীল ও কার্যকর পূর্ব সতর্কবার্তা সময়মত প্রকল্প এলাকার মানুষের কাছে পৌঁছানোর কার্যক্রমটির জন্যে জনসচেতনতা বৃদ্ধিতে দিবসটি উদযাপন সহায়ক হবে আশা করা যায়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদ বিন শফিক, তথ্যসেবা কর্মকর্তা শিরিন শীলা, জেন্ডার প্রমোটার মাসুম বিল্লাহ, ইউএনডিপি এর জেন্ডার এমপাওয়ারমেন্ট অফিসার মেহেদী হাসান ও রেসপন্সিবল এনজিও সিএনআরএস-এর উপজেলা প্রকল্প ব্যবস্থাপক সরন চন্দ্র চৌহান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!