শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

জলবায়ু সুরক্ষা প্রকল্প উপস্থাপনে প্রথম রানার-আপ সাতক্ষীরার শাহিন আলম

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৭৪ বার পড়া হয়েছে
ইয়ুথ ক্লাইমেট হ্যাকথন প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন সাতক্ষীরার তরুণ জলবায়ু আন্দোলন কর্মী এস এম শাহিন আলম। গেল রোববার (১০ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড শেষে শাহিন আলমের হাতে প্রথম রানার-আপের সম্মাননা স্মারক ও স্বীকৃতিপত্র তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি।

ইপসা পানের ছড়া শাখায় ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রোগ্রামের সহযোগিতায় ইপসা-ফেয়ারার লেবার মাইগ্রেন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার আবদুস সবুরের সঞ্চালনা ও কক্সবাজার আঞ্চলিক প্রধান খালেদা বেগমের সভাপতিত্বে প্রতিযোগিতার বিচারকার্য সম্পন্ন করেন ইপসার হেড অব রেসপন্স শহিদুল ইসলাম ও ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়ক সোহানুর রহমান।
প্রতিযোগিতায় জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের উদ্যোগ নিয়ে ৬৫ জন প্রতিযোগী তাদের পরিকল্পনা জমা দেন। প্রাথমিক বিচার কার্য শেষে ১২ জন তরুণ জলবায়ু কর্মী ফাইনাল রাউন্ডে তাদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পায়।

ফাইনাল রাউন্ডে প্রথম হয়েছেন চট্টগ্রামের মিনা আক্তার, প্রথম রানার-আপ হয়েছে সাতক্ষীরার এস এম শাহিন আলম ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন কক্সবাজারের জিমরান মোহাম্মাদ সায়েক।

প্রতিযোগিতায় সাতক্ষীরার তরুণ জলবায়ু  কর্মী এস এম শাহিন আলম সুন্দরবন উপকূলের আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সমস্যা, সমাধান ও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় মুন্ডা যুবদের নেতৃত্ব বিষয়ক পরিকল্পনা উপস্থাপন করেন।

শাহিন আলম সাতক্ষীরা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নের পাশাপাশি পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেটের জেলা সমন্বয়ক ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক পদে দায়িত্বশীল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!