রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরে সুশীলন’র উদ্যোগে আন্তর্জাতিক কণ্যা শিশু দিবস পালিত

✍️রবিউল ইসলাম 🔏শ্যামনগর প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৫৯ বার পড়া হয়েছে

“Digital Generation Our Generation ” এই স্লোগানকে সামনে রেখে অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

সোমবার (১১অক্টোবর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংগাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেনের উপস্থিতিতে ও প্রধান শিক্ষক বাবু সৌমিত্র জোয়ারদারের সভাপতিত্বে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফ। এসময় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় উপস্থিত থেকে বিস্তারিত আলোচনা করেন সমাজসেবা অফিস প্রতিনিধি, জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি, মহিলা বিষয়ক কর্মকর্তা অফিস প্রতিনিধি, বিশেষ অতিথি ইউপি সদস্য মলিনা রানী রপ্তান, বঙ্গবন্ধু বিজ্ঞান ও কৃষি বিদ্যালয়ের মেধাবী ছাত্রী নাঈমা সুলতানা, সমাজসেবক সাংবাদিক আ: হালিম, সিনিয়র শিক্ষক নিমাই মন্ডল, সাংবাদিক এসএম সাহেব আলী, বারসিক এনজিও প্রতিনিধি বাবলু জোয়ারদার, শিক্ষিকা মেহেরুন নিছা, উষা রানী সহ অত্র স্কুলের ছাত্রী পলি রানী মন্ডল, ছাত্র রুদ্র কুমার মন্ডল সহ বিভিন্ন সিবিও থেকে আসা সিবিও সভাপতি, এ্যালায়েন্স সভাপতি ও সদস্যরা উপস্থিত থেকে তাদের মতামত প্রকাশ করেন।

এসময় বক্তারা বলেন, নারী পুরুষ বৈষম্য দুরীকরন, কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ, কন্যা শিশুর শিক্ষা, পুষ্টি, কন্যা শিশুর ভ্রুন হত্যা বিষয়ে আলোচনা হয়। শুধু পরিবার নয়, রাস্তাঘাট, স্কুল কলেজ, বাসে ট্রেনে কর্মক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য দুর করার প্রয়াস হলো আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের অদম্য উদ্দেশ্য এছাড়া মেয়েদের নিরাপদ ডিজিটাল প্লাটফর্মে প্রবেশাধিকার বৃদ্ধি ও তাদের ক্ষমতায়নের জন্য ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধি করা ইত্যাদি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!