রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জে আন্তর্জাতিক শান্তি ও অহিংস দিবসেন সমাপনী ও পুরস্কার বিতরণ

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪৪০ বার পড়া হয়েছে

ন্যায্যতা ভিত্তিক টেকসই বিশ্ব ফিরিয়ে আনব এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিস কনসোর্টিয়ামের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় পক্ষকাল ব্যাপী অনলাইন/ অফলাইন শান্তি সম্প্রতি ও সহনশীলতার প্রচার-অভিযানের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার (০৫ অক্টোবর) সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট সংস্কৃতি ব্যাক্তিত্ব বিজয় থিয়েটারের সরদার গিয়াসউদ্দিন আহমেদ৷ অনুষ্ঠানের প্রজেক্ট এর মধ্যে প্রেজেন্টেশন রূপান্তরের ডকুমেন্টেশন প্রদর্শন করেন দেবহাটা উপজেলার রূপান্তরের সমন্বয়ক তহিদুজ্জামান। এসময় অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি।

পুরস্কার বিজয়ীরা হলেন শেখ আতিকুর রহমান এবং হাসিব শান্ত। দুজনে শুভেচ্ছা বক্তব্য সহ তাদের অভিমত ব্যক্ত করেন। এসময় ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মথুরেশপুর ইউনিয়নের আজিজুর রহমান, রতনপুর ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক আঞ্জু আরা খাতুন সহ ১২ টি ইউনিয়নের ক্লাবের সদস্য সদস্যাবৃন্দ। উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর ২০২১ থেকে এই অনলাইন অফলাইন পক্ষকালব্যাপী প্রচার অভিযান শুরু হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!