শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

শ্যামনগর সরকারি মহসীন কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহমান

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪৯৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ.কে.এম. আব্দুর রহমান।

সোমবার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি যশোর সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
১৯৯৭ সালে শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজে কর্মজীবন শুরু করেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের সাপেরদুনে গ্রামের সন্তান ড. এ.কে.এম. আব্দুর রহমান। পরে ২০০৭ সালে পিএসসির মাধ্যমে ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে সহকারি অধ্যাপক হিসেবে নিয়োগ পান।

মহসীন কলেজে কর্মজীবন শুরু করে সেই একই কলেজের অধ্যক্ষ হিসেবে ফেরার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, নিজের উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠের দায়িত্ব পাওয়াতে আমি আনন্দিত। আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করব। আগামী রবিবার (১০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করব, ইনশাআল্লাহ।

এদিকে, নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. আব্দুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি। সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, ড. আব্দুর রহমান স্যারের মতো একজন গুণী গবেষককে মহসিন কলেজের অধ্যক্ষ হিসেবে পাওয়াটা সাতক্ষীরাবাসীর জন্য গর্বের। তার হাত ধরেই কলেজটির পড়াশোনার গুণগত মান বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করি।

প্রসঙ্গত, ড. এ.কে.এম. আব্দুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে জৈব-প্রযুক্তির ওপর পিএইচডিও করেছেন। ইউরোপিয়ান জার্নাল অব মেডিসিনাল প্লান্টস’সহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে ডজন খানেক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এই অধ্যাপকের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!