শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

গোপালগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামে মধুমতি নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষে আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মধুমতি নদীর ভাঙ্গনে ৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১৭ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা বাবদ ৫ হাজার টাকার চেক এবং ২০ কেজি করে চাল প্রদান করা হয়। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম. সুপারুল আলম টিকে, উক্ত ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মধুমতি নদীর ভাঙ্গনে জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের অনেক ফসলি ও বসতি জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ গত ১৬ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ভুক্তভোগীদের সাথে কথাবার্তা বলেন এবং সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!