বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শাশুড়িকে নিয়ে পালালো জামাই সাতক্ষীরায় হানি ট্রাপ চ ক্রে র মূ ল হো তা মেম্বর কাদের- রিমা গ্রে ফ তা র  বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি কালিগঞ্জে সজিনার ডাল কাটতে বাঁ ধা! দুই সহোদরকে পি টি য়ে ও কু পি য়ে জ খ ম করলেন বাবা ও ছেলে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা

সাবেক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল এঁর মৃত্যুতে এমপি রবির শোক

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৪৪০ বার পড়া হয়েছে

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

তিনি বুধবার (০৫ আগস্ট) রাত সোয়া ১১টার সময় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন এবং সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাবেক সচিব এঁর মৃত্যুতে এমপি রবি বলেন, দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে সবার প্রিয় সাবেক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তুখোড় নেতা ছিলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বঙ্গবন্ধুর আদর্শ্যরে প্রতি অবিচল থেকে সততা ও নিষ্ঠার সাথে নিজের জীবন অতিবাহিত করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

এদিকে সবার প্রিয় সাবেক সচিব জহিরুল হক দুলাল এঁর মৃত্যুতে দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক সচিব এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি। সেই সাথে সকলকে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা ও নিরাপদ স্বাস্থ বিধি মেনে চলার আহবান জানিয়েছেন এমপি রবি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!