শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

মনির খানের কন্ঠে এবার ইজাজ মিলনের লেখা গান-আমি দাঁড়াই যদি যায়……..

✍️আমির হোসেন রিয়েল🔏গাজিপুর জেলা প্রতিবেদক ☑️:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১৩ বার পড়া হয়েছে
ভিন্ন রকম চিন্তা ভাবনা থেকে ভিন্ন রকম লিখনি দিয়ে নতুুন কিছু সৃষ্টি করে মানুষের মাঝে বিলিয়ে দেন কথাসাহিত্যিক ও সাংবাদিক ইজাজ আহমেদ মিলন। আর এই লেখকের ভিন্নতাকে ভালোবেসে ভক্তও রয়েছে অনেক। তার লেখা গান আর বই পড়ার পাগলেরা অপেক্ষায় থাকে নতুন কিছু পাওয়ার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার নিয়ে এলেন প্রার্থনা ধাচের  একটি অসাধারন গান। যে গানে কণ্ঠ দিয়েছেন খ্যাতিমান জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। “আমি দাঁড়াই যদি যায় সরে যায় পায়ের তলার মাটি, আমি লোভ কাতর এক ভবের পাগল চোখের জল তো খাঁটি।’

এই অসাধারণ গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রোহান রাজ। দিনের পর দিন ভুল করে স্রষ্ঠার কাছে অনুশোচনা প্রকাশ করা হয়েছে গানের প্রতিটি শব্দ ও বাক্যে। গানটিকে প্রার্থনা সঙ্গীত বললেও ভুল হবে না।

গানটি প্রসঙ্গে গীতিকার ইজাজ আহমেদ মিলন বলেন, গানের কথা ও সুর মিলেমিশে একাকার হয়ে গেছে। তিন অন্তরার এ গানটি আমি বুকের গভীর থেকে লিখেছি। আমি একজন মানুষ, যে ভুল করে। পাপবাজারে কোনো ভাবেই নিজেকে বিশুদ্ধ রাখা যায় না। যাপিত  জীবনের সমস্ত পাপ পূণ্যের হিসাব দিতে হবে সৃষ্টিকর্তার কাছে। তাই গানে গানে প্রভুর কাছে ক্ষমা চেয়েছি।

গানটি শ্রোতাদের মন জয় করে নিবে বলে আশা,  গীতিকার ইজাজ আহমেদ মিলনের। আগামী মঙ্গলবার (৭ই সেপ্টেম্বর) তার নিজের ইউটিউব চ্যানেল গানটি শুনতে পাবে বলেও জানান তিনি। 

গানটির সুরকার ও সঙ্গীত পরিচালক রোহান রাজ বলেন, গানটা একটা ভিন্ন ধারার আবহ তৈরি করবে শ্রোতার হৃদয়ে। নিয়ে যাবে ধ্যানের জগতে, অনুশোচনার মজমায়। অসাধারণ একটি গান লিখেছেন ইজাজ মিলন। শিল্পী মনির খান বলেন, ভিন্ন ধাচের একটি গান করলাম। অসাধারণ গানের কথা। বহুদিন পর পরম তৃপ্তি নিয়ে গান গাইলাম। ইজাজ মিলন গানের মাধ্যমে দারুণ একটি ম্যাসেজ দিয়েছেন।

ইতি মধ্যে তার লেখা , দিন চলে যায় দিনের মত , এই কপালে সুখ নাই আমার, দয়াল ডাকছে বারেবার, এই গান গুলো বেপক সারা পেয়েছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!