বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

করোনা উপসর্গে সাতক্ষীরায় তিন নারীসহ ৬ জনের মৃত্যু

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত্যুর হার আবারো কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গে তিন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তারা মারা যান। এর মধ্যে তিন জন নারী ও তিন জন পুরুষ।

মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলা মথুরশেপুর ধানবাড়িয়া গ্রামের সাহিদা খাতুন, একই উপজেলার ভদ্রখালী গ্রামের গোবিন্দ অধিকারী, সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান, তালা উপজেলা খেশরা গ্রামের নুর জাহান, কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের নমিতা রানী ও যশোর জেলার কেশবপুর থানার বাশবাড়িয়া গ্রামের লুৎফর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় শনিবার পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৪৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন। এদিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান করোনা উপসর্গ নিয়ে ১০০ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৪ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিউতে রয়েছেন ৪ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়ত করোনা সংক্রমণের হার কমাতে সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!