বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

শিক্ষণ বিনিময় সভা অনুষ্ঠিত

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে

লিডার্স এর বাস্তবায়নে এশিয়ান প্যাসিফিক রিসোর্স এ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেন এর সহযোগিতায় বিপ্লবের পথঃ নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্যের জন্য উম্মুক্ত প্রদর্শনী প্রকল্পের আওতায় লিডার্স এর সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট এ শিক্ষণ বিনিময় সভা ৩১ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শিক্ষণ বিনিময় সভায় সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ৪ টি এস.আর.এইচ.আর দল থেকে ২০ জন এ্যাক্টিভিস্ট এর উপস্থিতিতে প্রকল্প বাস্তবায়নের সকল কার্যক্রম উপস্থাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. আতাউল হক দোলন, সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এসএম মনোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা অসিত কুমার মন্ডল, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা যুব ফোরামের সভাপতি মোমিনুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি বলেন যে, “লিডার্স উপকূলীয় এলাকায় সরকারের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এই প্রকল্পে ৪০ জন কিশোর-কিশোরী যে কার্যক্রমের সাথে যুক্ত হয়ে সমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতনমূলক কাজ করছে তারা আরও এগিয়ে যাক এই প্রত্যাশা করছি। শিক্ষকরা যদি এই বিষয়টা নিয়ে স্কুলে বিস্তারিত আলোচনা করেন তাহলে কিশোর-কিশোরীরা আরও বেশি সচেতন হতে পারবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!