মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

করোনা আক্রান্ত ও উপসর্গে সাতক্ষীরায় দুই নারীসহ মোট ৬ জনের মৃত্যু

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৫১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় আবারো বেড়েছে করোনা সংক্রমনে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে দুই নারীসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে এক জন ও উপসর্গে মারা গেছেন ৫ জন।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নারী হলেন, শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সাহরা খাতুন (৭০)।

এছাড়া উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বয়রা গ্রামের আব্দুস সালাম (১৮), শ্যামনগর উপজেলার গামনতলী গ্রামের সরবানু বেগম (৮০), তালা উপজেলার পাটকেলঘাটা দৌলতপুর গ্রামের আশুতোষ, কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের আব্দুর রউফ (৭০) ও একই উপজেলার তেতুলিয়া রাজাপুর গ্রামের শওকত আলী (৭৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৬৩২ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়ত করোনা সংক্রমণের হার কমাতে সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। তাহলে আমরা সকলেই ঝুঁকিমুক্ত থাকতে পারবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!