বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

তালায় কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সভা অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৪১৭ বার পড়া হয়েছে

রবিবার সকালে সাতক্ষীরার তালা উত্তরণ আইডিআরটিতে কপোতাক্ষ অববাহিকা কমিটির ত্রমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্যে রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কপোতাক্ষ অববাহিকা কমিটির সদস্য তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দার, শেখ আব্দুল হান্নান, মোঃ শফিকুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, শেখ সাদেকুজ্জামান, অচিন্ত্য কুমার সাহা, নদী দিপঙ্কর, রবীন্দ্র নাথ কর্মকার, ঝর্ণা রানী মন্ডল, নাজমা আক্তার, সোহেল পারভেজ, শেখ মাহাবুবুর রহমান রানা, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মোঃ আজিজ বিশ্বাস, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উত্তরণের ইকবাল হোসেন লাভলু, ফাওজুল কবীর, মোঃ আলামিন মোড়ল প্রমুখ।

সভা শুরুতেই শোকাবহ ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্যবৃন্দ সহ ঐদিন নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া উত্তরণ-সীমান্ত কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাক আলী, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় প্রভাষক মোঃ হাফিজুর রহমান ও পাইকগাছা পানি কমিটির সদস্য পারুলের মেয়ের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

একইসাথে কপোতাক্ষ অববাহিকার টিআরএম কার্যক্রমের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টিগোচর করতে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এলাকার জলাবদ্ধতা, কপোতাক্ষ নদ খননের ২য় ফেইজসহ পানি কমিটির কার্যক্রম মূল্যায়ন নিয়ে সভায় আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!